শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজবে ছেলের ক্ষোভ

নব্বই দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে রুবেল খন্দকার। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতাকে ঘিরে সামাজিক মাধ্যমে ভিত্তিহীন মৃত্যুর খবর ভাইরাল হয়।

রুবেল খন্দকার সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় জানান, কিছু অসাধু ও ভিউলোভী ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার বাবার মৃত্যুর গুজব ছড়াচ্ছেন। তিনি বলেন, মানুষের অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করতে চায়, তারা সমাজের আবর্জনা।এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বাবার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে রুবেল জানান, আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন হারুন কিসিঞ্জার। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পর তার অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে আজই বাসায় ফিরতে পারেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংবেদনশীল বিষয় নিয়ে গুজব না ছড়াতে সবার প্রতি অনুরোধ জানিয়ে রুবেল বলেন, ভিত্তিহীন খবরে বিভ্রান্ত না হতে। পাশাপাশি যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এমন অপপ্রচার বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন হারুন কিসিঞ্জার। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও শুভানুধ্যায়ীরাও। পরিবারের পক্ষ থেকে সঠিক তথ্যের জন্য আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: