বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম
শতবর্ষ পেরিয়েও চিরতরুণ এক হাসপাতাল পরীক্ষার আগের রাতেই প্রশ্নপত্র ইউটিউবে, মিলছে সমাধানও ‘ক্লাসরুমে এসে যদি দেখো শিক্ষক নেই, ছবি তুলে পাঠিয়ে দেবে’: শিক্ষামন্ত্রী বিনা চিকিৎসায় কাউকে মরতে দেব না: স্বাস্থ্যমন্ত্রী নারী শিক্ষার্থীদের কর্মসংস্থানে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান সয়াবিন তেলের দাম বাড়াল সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর প্রতিষ্ঠান করার পরামর্শ যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, জেনে নিন ইউনিট–ভিত্তিক জিপিএ

কালিগঞ্জের প্রত্যয় গ্রুপের এমডি এর বড় ভাই এর মৃত্যুতে শোক

শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জের অন্যতম উন্নয়ন সংস্থা প্রত্যয় গ্রুপ এর নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এর বড় ভাই মোঃ শহিদুল ইসলাম (৫০) শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজীউন তার জানাজার নামাজ বাদ জুম্মা, ভদ্রখালী পশ্চিমপাড়া জামে মসজিদ চত্ত্বরে অনুষ্ঠিত হয় । জানা গেছে শহিদুল ইসলাম গত ১০ ফেব্রুয়ারী কৃষিকাজ করার সময় কাঁচের টুকরোয় পা কেটে যায়। স্থানীয় পর্যায়ে চিকিৎসা করে সুস্থ না হওয়ায় সাতক্ষীরা জেলা শহরে বেসরকারি চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

কালিগঞ্জ প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এর বড় ভাই শহিদুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী , উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ সহ কালিগঞ্জ উপজেলা জামায়াতের কর্মী ও নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন সহ রুহের মাগফেরাত কামনা করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: