বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম
কফি ও ডিমসেদ্ধ একসঙ্গে খেলে কী হয় ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ঢাবিতে প্রফেশনাল এমএ কোর্সে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা দ্য লাস্ট কোয়েশ্চেন: তাপগতিবিদ্যার নির্মম সত্য ও চেতনার চিরন্তন অন্বেষণ প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

কালীগঞ্জের নাজিমগঞ্জে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছেন প্রতিবন্ধী আব্দুর রশিদ

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি :
কালীগঞ্জের নাজিমগঞ্জ হাটের ত্রিমোহনীর সামনে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছেন বসন্তপুরের প্রতিবন্ধী আব্দুর রশিদ। ২১শে ফেব্রুয়ারি শনিবার বেলা বারোটায় উপজেলার নাজিমগঞ্জ হাটের ত্রিমোহনীর এনামুল এন্টারপ্রাইজের দোকানের সামনে মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আব্দুর রশিদের ডান পা অপর দিক থেকে আসা ইটের ট্রলির চাকার ভেতরে চলে যায়। মুহূর্তের মধ্যে থেঁতলে গিয়ে তার ডান গোড়ালি পা থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

আশপাশের লোকজন ছুটে এসে কালীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আব্দুর রশিদকে চিকিৎসার জন্য কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করা হচ্ছে। সম্ভবত তার ডান পা কেটে ফেলতে হতে পারে।

এদিকে উপজেলা জুড়ে ট্রলি, নসিমন, করিমন, টমটম, হনুমানগাড়ি, ডাম্পার গাড়িসহ বিভিন্ন অবৈধ যানবাহনের দখলে এখন রাস্তাঘাট। বৈধ যানবাহনের যেন কোনো উপস্থিতিই নেই রাস্তায়। অবৈধ যানবাহনের দৌরাত্ম্যে জনজীবন যেন পিঁপড়ার মতো হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নজরদারি রাখার পরেও কিছুদিন পর যেন অদৃশ্য শক্তির বলে আবার স্বাভাবিক হয়ে ওঠে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: