বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা দ্য লাস্ট কোয়েশ্চেন: তাপগতিবিদ্যার নির্মম সত্য ও চেতনার চিরন্তন অন্বেষণ প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন আজকের বিনিময় হার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫ অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ এবং আইসিটি ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত মাসের রেজুলেশনের ওপর অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, আইসিটি সহকারী পরিচালক সুব্রত, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্সের ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম অ্যালার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বেরুর রহমান, ঋশিল্পী সেন্টার হাইস্কুলের আইসিটি শিক্ষক মোঃ সাইফুল আলম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যগণ।

সাইবার অপরাধ প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ের স্কুলে কমিটি গঠন ও কার্যক্রম জোরদার, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতা ও প্রশিক্ষণ, সচেতনতামূলক কনটেন্ট তৈরি ও সম্প্রচার, আইসিটি শিক্ষকদের মাধ্যমে ডিভাইস নিয়ন্ত্রণ কৌশল, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, এলাকা ভিত্তিক অনলাইন অপসংস্কৃতি প্রতিরোধ, অনলাইন মনিটরিং জোরদার, এআই জেনারেটেড তথ্য ও কনটেন্ট চিহ্নিতকরণ, আমলযোগ্য অপরাধ দ্রুত আইনের আওতায় আনা, সিভিল প্রোটেকশন ফোর্স গঠন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

আইসিটি ও ইনোভেশন বিষয়ে সরকারি অফিসের সকল তথ্য ব্যবস্থাপনা, জেলার মোট ১৩১টি আইসিটি ল্যাবসম্বলিত স্কুলগুলোর ল্যাব সচল রাখা ও শিক্ষার্থীদের ব্যবহার নিশ্চিত করা, আর্থিক ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে তদারকিকরণ, মাস্টার ট্রেইনারদের সম্পৃক্তকরণ, ইনোভেশন হাব গঠন এবং নতুন নতুন কনটেন্টের ধারণা সংগ্রহ ও মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয়।

সভাগুলো সঞ্চালনা করেন সহকারী কমিশনার আফরিন সিদ্দিকা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: