শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক :
নওগাঁর মান্দা থানার হাজি গোবিন্দপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে।

গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় হাজি গোবিন্দপুর দক্ষিণ পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত প্রতিবন্ধী ওই এলাকার ইসমাইলের ছেলে শহিদুল ইসলাম। বর্তমানে তিনি রাজশাহী মঞ্জুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, চাচা কাদের আলী পেয়াদার ছেলে রফিকুল ও রকিব জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে শহিদুল ইসলামকে ডেকে নিয়ে যায়। পরে কোদালের ডাঁটি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। মাথা রক্ষা করতে গেলে তার হাতে গুরুতর আঘাত লাগে এবং হাত ভেঙে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: