বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম
স্বাস্থ্য খাতে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: প্রতিমন্ত্রী খোলা বাজারে ডলারের দর বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা ট্রাম্পের এবারের শুল্ক কি স্থায়ী হবে, বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়বে রংপুরে জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত শনিবার সন্ত্রাস করে দেশে ফেরার স্বপ্ন দেখলে বোকার স্বর্গে বাস করছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে ৬ পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি মূল্য দিচ্ছে ফি নিয়েও উপবৃত্তির নিবন্ধন করেননি প্রধান শিক্ষক, বঞ্চিত ৫৯ শিক্ষার্থী মশার শরীরে কী ঢোকালেন বিজ্ঞানীরা, ডেঙ্গু কমল ৬৮ শতাংশ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইমন মোল্যার

স্টাফ করেসপন্ডেন্ট, নড়াইল
নড়াইল সদর উপজেলার নড়াইল-মাগুরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. ইমন মোল্যা (১৮) নামে এক নসিমন (ইঞ্জিনচালিত যান) চালক নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ওই ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মো. আমিনুর মোল্যার ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, ইমন মোল্যা বাড়ির পাশের বিলে ধানক্ষেতে সেচ দিতে গিয়েছিলেন। কাজ শেষ করে ইফতার করার জন্য নিজের নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে হাড়িগড়া বাসস্ট্যান্ডের মোড় ঘোরার সময় নসিমনটি উল্টে যায় এবং তিনি সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ মো. হাসান ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: