বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বিকেল চারটায় কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাটি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে সংবর্ধনা ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আহমদ শাহা মাসউদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
এ সময় তিনি বলেন, সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ এবং উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি ডক্টর মিজানুর রহমান। এ সময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।