বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম
৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ঢাবিতে প্রফেশনাল এমএ কোর্সে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা দ্য লাস্ট কোয়েশ্চেন: তাপগতিবিদ্যার নির্মম সত্য ও চেতনার চিরন্তন অন্বেষণ প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন আজকের বিনিময় হার

কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫মার্চ ২৬) বিকাল দুইটায় কালিগঞ্জ উপজেলা রতনপুর পি ডি কে ফুটবল মাঠ প্রাঙ্গনে সংবর্ধনা ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। রতনপুর ইউনিয়ন জামায়াতের আমীর কারী আফতাবুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।

এ সময় তিনি বলেন সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়েও আলোচনা পেশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি ডক্টর মিজানুর রহমান, রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম আলিম আল রাজি(টোকন)সহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে কর্মী, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: