বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম
রংপুরে জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত শনিবার সন্ত্রাস করে দেশে ফেরার স্বপ্ন দেখলে বোকার স্বর্গে বাস করছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে ৬ পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি মূল্য দিচ্ছে ফি নিয়েও উপবৃত্তির নিবন্ধন করেননি প্রধান শিক্ষক, বঞ্চিত ৫৯ শিক্ষার্থী মশার শরীরে কী ঢোকালেন বিজ্ঞানীরা, ডেঙ্গু কমল ৬৮ শতাংশ জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী রোগীর চিকিৎসা করেন, এবার নদের ক্ষত সারাতে নেমে জাগালেন মানুষের বিবেক ৮ ট্রেডে সরকারি প্রশিক্ষণ, ভাতা বিকাশ-রকেটে

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইল সদর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সাবেক বিজিবি সদস্য মো. বুলবুল আক্তার(৬০) নামের একজন নিহত হয়েছেন। বুধবার (৪মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো.বুলবুল আক্তার সদরের পৌর এলাকার কুড়িগ্রামের আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে প্রধান সড়কে উঠছিলেন বুলবুল আক্তার। এ সময় যশোর থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: