বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম
ইরানি হামলা মোকাবেলায় যুদ্ধে প্রথম ব্যবহার হলো দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে নতুন বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের কালিয়ার নড়াগাতি থানা এলাকায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ির তলে চাপা পড়ে ইরান শেখ(২২) নামে ট্রলি চালক নিহত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার নড়াগাতি থানা এলাকার চাপাইল-কালিয়া সড়কের মুলখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইরান শেখ কালিয়া উপজেলার জোকা গ্রামের মো. জুয়েল শেখের ছেলে। নড়াগাতি থানার ওসি আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুত্রে জানা গেছে, ট্রলি চালক ইরান শেখ বুধবার দুপুরে কালিয়া উপজেলার নড়াগাতি থানা এলাকার জোকা গ্রাম থেকে ট্রলিটি চালিয়ে কালিয়ার দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে চাপাইল-কালিয়া সড়কের মুলখানা এলাকায় পৌছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রলির চালক ইরান শেখ ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নড়াগাতি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি হেফাজতে নেয়।

নড়াগাতি থানার ওসি আব্দুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: