বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম
ইরানি হামলা মোকাবেলায় যুদ্ধে প্রথম ব্যবহার হলো দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে নতুন বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট

বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান

বিশেষ প্রতিনিধি, রাজশাহী :
আগামী ২৩ থেকে ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় জুনিয়র উশু দল।

বাংলাদেশ উশু ফেডারেশন এ দলের কোচ হিসেবে রাজশাহীর কৃতি সন্তান মো. জাহিদ হাসানকে মনোনীত করেছে। দেশের এই আন্তর্জাতিক আসরে জাতীয় দলের কোচ হিসেবে তার মনোনয়নে রাজশাহীবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

রাজশাহীবাসীর পক্ষ থেকে এ জন্য বাংলাদেশ উশু ফেডারেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, মো. জাহিদ হাসানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় জুনিয়র উশু দল আন্তর্জাতিক অঙ্গনে ভালো ফলাফল অর্জন করবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: