রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম
নেতানিয়াহুকে হত্যার হুমকি দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় এআই ব্যয় বাড়ছে, কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে আকিজ গ্রুপ পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানা প্রসঙ্গে যা জানালো পিসিবি ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের জন্য বড় সুখবর সাদাকে সাদা এবং কালোকে কালো বলার কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা হয়েছিল: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে চলমান সংকটে বাড়ছে জ্বালানি নিরাপত্তা ঝুঁকি

নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসকের উপস্থিতিতে মিরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত”

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
১৪ মার্চ (শনিবার) মিরকাদিম পৌরসভা সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এর সাথে মিরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এবং ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো: মেনহাজুল আলম, পিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, মিরকাদিম পৌরসভা জনাব মো: মাসুদুর রহমান; জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব আলেয়া ফেরদৌসী; প্রধান নির্বাহী কর্মকর্তা, মিরকাদিম পৌরসভা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওমর ফারুক; স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং মিরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় বক্তাগণ মিরকাদিম পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাধারণ জনগণ যাতে দ্রুত ও নির্বিঘ্নে সরকারি সেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

আলোচনান্তে পৌর এলাকার উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট উন্নয়ন, খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, ওয়ার্ডভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, ফগার মেশিন ব্যবহার ও লিফলেট বিতরণের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও সহকারী শিক্ষকের স্বল্পতা পূরণের বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। সভান্তে মীরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয় এবং ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও খালখননের গুরুত্ব সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধিকল্পে এলাকাবাসীর সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: