সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম
প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তৃতীয়বার অস্কারের মঞ্চে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা মাদকের সঙ্গে জড়িত কেউ পুলিশে থাকতে পারবে না: আইজিপি চাঁদার দাবিতে হাতুড়িপেটা: উজিরপুর ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার, পদ থেকে বহিষ্কার মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত স্বাধীনতা লেখক সাংবাদিক শিল্পী গৃহায়ন সমবায় সমিতির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত খেজুর দিয়ে রোজা ভাঙা কেন স্বাস্থ্যের জন্য উপকারী? ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে: হাবিবুর রশিদ

স্বাধীনতা লেখক সাংবাদিক শিল্পী গৃহায়ন সমবায় সমিতির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
গাজীপুরে স্বাধীনতা লেখক সাংবাদিক শিল্পী গৃহায়ন সমবায় সমিতি লি.-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে জয়দেবপুর শহরের রাজবাড়ী রোডে ফুড পার্ক রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. বাবলু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুল হক মোল্লা, আনসার ভিডিপি ব্যাংকের জয়দেবপুর শাখার ব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম এবং রত্নগর্ভা মিসেস আমেনা খাতুন।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন লালন গবেষক মো. রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম মানিক, মো. হাসান আলীসহ আরও অনেকে। বক্তারা সমাজের উন্নয়ন, সংস্কৃতি চর্চা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. নজরুল ইসলাম খান।

স্বাধীনতা লেখক সাংবাদিক শিল্পী গৃহায়ন সমবায় সমিতির সভাপতি এবং দৈনিক পূর্বাভাস পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আইয়ুব রানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক লাবীব উদ্দিন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: