মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

যাকাতের অর্থ বিতরন অনুষ্ঠান

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ :
সোমবার (১৬ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে ২০২৫–২৬ অর্থবছরে বিতরণের জন্য সরকারি যাকাত ফান্ডে প্রাপ্ত অর্থ বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা জাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদুর রহমান; উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মুন্সীগঞ্জ জনাব মোঃ সাহাবুদ্দীন; পেশ ইমাম, মুন্সীগঞ্জ সদর জামে মসজিদ জনাব আবরারুল হক হাতেমী এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সংগৃহীত সরকারি যাকাত ফান্ডের অর্থ মোট ২১ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়। এর মধ্যে ২০ জনকে ৬,৫০০ (ছয় হাজার পাঁচশত) টাকা করে মোট ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা এবং ১ জনকে ৬,৮০০ (ছয় হাজার আটশত) টাকা প্রদান করা হয়। সর্বমোট ১,৩৬,৮০০ (এক লক্ষ ছত্রিশ হাজার আটশত) টাকা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করা হয়। যাকাতের অর্থের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে এর গুরুত্ব নিয়ে সভায় আলোচনা করা হয়।

জেলা যাকাত কমিটির নির্দেশনায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সঠিক উপকারভোগীর তালিকা প্রণয়ন এবং যাকাতের অর্থ যথাযথভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয়া পবিত্র রমজান মাসে যাকাতের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি এ মহতী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: