বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে মধুমতি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কাজে অনিয়ম: পাকা রাস্তার ব্যাপক ক্ষতি, তদন্তে অভিযোগ প্রমাণিত মানিকগঞ্জ ভাবি ও ভাতিজাকে হত্যার চার দিন পর গ্রেফতার ইউসুফ চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু পদ্মার শাখা নদীতে ভাঙন পরিস্থিতি দেখতে বাংলাবাজারে এমপি ও জেলা প্রশাসক নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা বশিকপুর ইউনিয়নকে সদর উপজেলায় স্থায়ীভাবে রাখার দাবিতে মানববন্ধন কালিয়াকৈর ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি কক্ষসহ ৩ দোকান পুড়ে ছাই ‘আমরা প্রেম করছি না’ জিম্বাবুয়ের বিপক্ষে যেমন হচ্ছে বাংলাদেশ দল ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের বিমানবন্দরে ক্ষয়ক্ষতি, আহত বহু

কালিয়াকৈরে ৯টি ঘোড়াসহ আটক ৫, মাংস বিক্রির অভিযোগ

কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৯টি ঘোড়াসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলার খলিশাজানি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় সরকারি বনের পাশে একটি ট্রাকে অভিযান চালায়। এ সময় ট্রাকভর্তি ৯টি ঘোড়া উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের রহমত আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৯), কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মুন্না (২৩), গাজীপুর মহানগরের এরশাদ নগর এলাকার আহমেদ সুমনের ছেলে সাজ্জাদ হোসেন আমান (২৬), শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে মাহমুদ মাঝি (৩৯) এবং ঢাকার জিনজিরা থানার বন্ডাকপাড়া এলাকার কালু পাটোয়ারীর ছেলে আবুল পাটোয়ারী (৪৬)।

প্রাথমিকভাবে জানা গেছে, আটককৃতরা রাতের আঁধারে বনের ভেতরে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে গাজীপুরের বিভিন্ন হোটেলে বিক্রি করত। এর আগে গত ১০ মার্চ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘাইর এলাকায় বনের মধ্যে ঘোড়ার মাথা, চামড়া ও অন্যান্য অংশ পড়ে থাকতে দেখা যায়, যা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: