শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

ইরাকে প্রবাসী মুন্সীগঞ্জের হবি পাইকের মৃত্যুতে জেলা প্রশাসকের শোক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : ইরাকে প্রবাসী মুন্সীগঞ্জের আধারা ইউনিয়ন-এর বাসিন্দা হবি পাইকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে। একই সঙ্গে সার্বিক খোঁজখবর নিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিককে নিহতের বাড়িতে পাঠানো হয়।

জানা গেছে, নিহতের পরিবারের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নগদ ২৫ হাজার টাকা, শুকনো খাবার ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।

এছাড়া নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে অনুদান প্রাপ্তিসহ অন্যান্য বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের এই উদ্যোগে নিহতের পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: