রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
রিভারভিউ প্রি ক্যাডেট ইনস্টিটিউটে মতবিনিময় সভা ও প্লে জোন উদ্বোধন চিত্রা নদীতে ডুবে নিখোঁজ ২ শিশুর একজনের মরদেহ উদ্ধার সংবিধান সংস্কার হবে জনপ্রত্যাশা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের চোরাচালান রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল তাসমিয়ার নিথর দেহ ১৫০০ লিটার পেট্রোল মজুদ করায় গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা ও তেল বিক্রির নির্দেশ স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ফুলবাড়ীতে জ্বালানী তেলের তীব্র সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা ১০ দিনের মধ্যে গোপালগঞ্জ শহরের খাল পরিষ্কারের ঘোষণা জেলা প্রশাসকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

চিত্রা নদীতে ডুবে নিখোঁজ ২ শিশুর একজনের মরদেহ উদ্ধার

স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে আরিয়া (৭) ও রাফিয়া (৮) নামে দুই শিশু নিখোঁজ হয়। তাদের মধ্যে রাফিয়া নামের শিশুটির মরদেহ উদ্ধার করা হলেও আরিয়া নিখোঁজ রয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে মহিষখোলা গ্রামে বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে একপর্যায়ে তারা পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়।

আরিয়া মহিষখোলা গ্রামেত প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে ও রাফিয়া একই গ্রামের এনায়েত শেখের মেয়ে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে আরিয়া ও রাফিয়া নিজ নিজ বাড়ি থেকে গোসলের উদ্দেশ্যে পাশের চিত্রা নদীতে গিয়ে গোসলে নামে। অনেক সময় অতিবাহিত হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে পার্শ্ববর্তী যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে অপর শিশু আরিয়ার খোঁজে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আরিয়ার কোনো সন্ধান পাওয়া যায় নাই।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। কালিয়ায় কোনো ডুবুরি দল না থাকায় খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল সন্ধ্যায় খুলনা থেকে রওয়ানা হয়েছেন। তারা রাতে এসে নড়াইলে পৌঁছাবেন আগামীকাল রোববার (২৯ মার্চ) সকালে তারা উদ্ধার অভিযান শুরু করবেন।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, গোসল করতে নেমে চিত্রা নদীতে দুই শিশু নিখোঁজের বিষয়ে অবগত হয়েছেন। এর মধ্যে একজন উদ্ধার হলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত আরেকজন উদ্ধার হয়নি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: