বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
আজ ২৯ মার্চ ২০২৬ (রবিবার), জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ শরিফ উল্যাহ, মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ এবং জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।
সভায় জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং রাজস্ব সংগ্রহে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরসমূহকে রাজস্ব কার্যক্রম আরও জোরদার, সময়োপযোগী ও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।