বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা

প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত সময়ে হিন্দুদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

সন্তোষ শর্মা বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।’

বৈঠকে জাতীয় জীবনের সবক্ষেত্রে সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধি রাখার দাবি তোলা হয়েছে বলেও জানান পরিষদের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পাশাপাশি মিথ্যা মামলাও দেয়া হয়েছে। এসব মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’

তারেক রহমান পর্যায়ক্রমে হিন্দু সম্প্রদায়ের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলেও জানান সন্তোষ শর্মা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: