বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

রাতের আঁধারে কুশলা খালে অবৈধ বাঁধ, প্রশাসনের অভিযানে পানিপ্রবাহ মুক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা বাজারের মধ্য দিয়ে প্রবাহিত গুরুত্বপূর্ণ ‘কুশলা খাল’টি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। জনস্বার্থে আজ সোমবার সকালে এই অভিযান পরিচালনা করে খালের পানিপ্রবাহ সচল করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে রাতের আঁধারে খালের মাঝপথে বাঁশ ও খুঁটি দিয়ে আড়াআড়ি বাঁধ নির্মাণ করে। এর ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। সোমবার সকালে কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহর নেতৃত্বে কুশলা বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে খালের ভেতর দেওয়া অবৈধ বাঁধটি ভেঙে অপসারণ করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ জানান, “কে বা কারা রাতের অন্ধকারে এই সচল খালটিতে বাঁধ দিয়েছিল। খবর পাওয়া মাত্রই আমরা অভিযান চালিয়ে তা অপসারণ করেছি। এটি একটি সচল খাল, যা পার্শ্ববর্তী অন্তত ১০টি গ্রামের মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। এখানে বাঁধ দিলে অত্র অঞ্চলের সেচ ব্যবস্থা ভেঙে পড়ত এবং কৃষি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। আমরা খালটি দখলমুক্ত করেছি এবং এর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে স্থানীয় সবার সহযোগিতা কামনা করছি।”

এদিকে খালের বাঁধ অপসারণের খবরে স্বস্তি ফিরেছে স্থানীয় কৃষিজীবী ও ব্যবসায়ীদের মধ্যে। এলাকাবাসীর মতে, এই খালটি সচল থাকায় কৃষিজমিতে সেচ প্রদান এবং নৌপথে কৃষিপণ্য পরিবহন সহজ হবে। সাধারণ মানুষের দাবি, ভবিষ্যতে যেন কোনো প্রভাবশালী মহল পুনরায় খালটি দখলের চেষ্টা করতে না পারে, সেজন্য প্রশাসনের নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: