বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

নড়াইলে ২১০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার হলেন, মো. হারুন (৪৩) ও তার স্ত্রী আদুরী বেগম (২৩)। উভয়ের বাড়ি লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কুচুবাড়িয়া গ্রামে। অভিযানের সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগত ১৩ হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কুচুবাড়িয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এরপর তাদেরকে লোহাগড়া থানায় সোর্পদ করা হয়। রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের পরিদর্শক মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানকারী দল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কুচুবাড়িয়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় ওই গ্রামের মৃত নবীর মোল্লা ছেলে হারুন ও তার স্ত্রী আদুরী বেগমের নিজ দখলীয় পূর্ব দুয়ারী টিনের দোচালা ভিটা পাকা এক কক্ষ বিশিষ্ট বসতঘরের ভেতর থেকে তাদের আটক করা হয়। এসময় ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগত ১৩ হাজার টাকা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের অভিযানকারী দল।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের পরিদর্শক মো. আব্দুল মান্নান বাদী হয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬ এর ১০(ক) ও ২৬(১) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: