বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

নড়াইলে মায়ের বিরুদ্ধে ৩ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগে মা আটক

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইল সদর উপজেলায় নিজের ৩ মাস বয়সী শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুর মা আরিফা বেগমকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাদ উনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বিষয়টা নিশ্চিত করেছেন। নিহত তবাসসুম সদর উপজেলার আড়ংগাছা গ্রামের প্রবাসী মানিক চান মোল্যার মেয়ে। অভিযুক্ত আরিফা বেগম সদর উপজেলার শাহাবাদ উনিয়নের আলোকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে সদর উপজেলার শাহাবাদ উনিয়নের আলোকদিয়া গ্রামের তার বাবার বাড়িতে মেয়ে তবাসসুমকে নিয়ে বেড়াতে যায় আরিফা। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় খরব ছড়িয়ে পড়ে আরিফা তার মেয়ে তাবাসুসমকে গলায় গামছা পঁচিয়ে হত্যা করেছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং অভিযুক্ত আরিফা বেগমকে আটক করেন পুলিশ।

নিহত শিশু তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন, বুধবার (৮ এপ্রিল) আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন দিয়ে জানায় আজ ওরা বাড়িতে যাবে। কিন্তু ওই দিন সকালে আলোকদিয়া থেকে ফোন দিয়ে জানায় আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার গলার দুইপাশে দাগ দেখতে পাই

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মা আরিফাকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: