বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ যুবজ আটক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
একটি বিদেশি পিস্তল ও ২০ পিস ইয়াবাসহ আবির মাঝি মৃদুল (২৩) নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার সময় সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃপক্ষ।

আটক আবির মাঝি সদর উপজেলার মাকুহাটি এলাকার মো: আব্দুল হাইয়ের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়,
ভট্টাচার্যেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বণিক্যপাড়া টু ডিঙ্গাভাঙ্গা পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবির মাঝি ওরফে মৃদুল এর দেহ তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় ম্যাগাজিন ভর্তি দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও প্যান্টের সামনের ডান পকেট হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে জেলা প্রশাসন মুন্সীগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক নেতৃত্ব দেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মুন্সীগঞ্জের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান বলেন- বর্তমান সরকারের নির্দেশে নিরস্ত্র বাহিনী হয়েও স্বল্প জনবল ও পরিবহন সংকটের মধ্যেও আমরা মাদক ও অস্ত্র উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদকমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য।

আরও জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নুসরাত জাহান বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: