বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের কালিয়া উপজেলার নওয়াগ্রামে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করে অধিক মূল্যে বিক্রির চেষ্টার অভিযোগে মোঃ পাভেল শেখ (৩০) নামে একজনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কালিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেনসহ মোট ৪০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম এবং কালিয়া থানার ওসি মোঃ ইদ্রিস আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া জব্দকৃত ৪০০ লিটার জ্বালানি তেল কালিয়া পেট্রোল পাম্পে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য হস্তান্তর করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: