বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের কৃতি গোলরক্ষক এস. পি. রাফিজকে উষ্ণ সংবর্ধনা

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জ জেলার গর্ব, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের কৃতি গোলরক্ষক এস. পি. রাফিজকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী তাকে এই সম্মাননা প্রদান করেন।

দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ী বাংলাদেশ দলের অতন্দ্র প্রহরী ছিলেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কৃতি সন্তান রাফিজ। তার অসাধারণ নৈপুণ্য ও সাহসিকতায় বাংলাদেশ এই ঐতিহাসিক অর্জন নিশ্চিত করে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসক মহোদয় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় তিনি রাফিজকে আরও নিবিড় অনুশীলনে উৎসাহিত করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীনগর,জনাব হাছিবুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব খাদিজা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: