বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি :
ঐতিহ্যবাহী কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকালে প্রেসক্লাব হল রুমে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাহবুব হাসান মেহেদী,সিনিয়র সহ-সভাপতি মাইনুল শিকদার, সহ-সভাপতি ডি এম সামান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সিকদার। এসময় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আমরা কালিয়াকৈর প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখতে সর্বদা সোচ্চার থাকবো। সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ ও অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রকাশের জন্য অনুরোধ জানান সকল সাংবাদিকবৃন্দকে। পরে সকল সাংবাদিক পান্তা ইলিশ ভোজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: