বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ এপ্রিল ২০২৬ তারিখে “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করার পর অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করেন। বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং নতুন প্রজন্মের মেধা বিকাশে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। মেলায় মুন্সীগঞ্জ জেলার উপজেলা পর্যায়ে আয়োজিত বিজ্ঞান মেলা,কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াড বিজয়ীদের নিয়ে জুনিয়র,সিনিয়র ও বিশেষ ক্যাটাগরিতে প্রকল্প উপস্থাপন,কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।