শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম
বয়স চোরা – সাঈদুর রহমান লিটন গোপালগঞ্জে শিশুকে প্রস্রাব করাতে গিয়ে গৃহবধূ ধর্ষণ, অভিযুক্তের প্যান্ট-মোবাইল উদ্ধার বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সম্মেলন অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংকের সাহিত্য সাময়িকী ‘কথামালা’ প্রকাশ নীলফামারীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত তাহিরপুরে মাটিয়াইন হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু,আহত ১ প্রধান মন্ত্রী পিতার ন্যায় কাজ করছেন, সংসদ সদস্য মজিবুর রহমান পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি ঘোষণা চুক্তি না হলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের এনসিপিতে যোগদানের গুঞ্জন নাকচ করলেন রুমিন ফারহানা

প্রধান মন্ত্রী পিতার ন্যায় কাজ করছেন, সংসদ সদস্য মজিবুর রহমান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ন্যায় কাজ করছেন। প্রধান মন্ত্রীর নির্বাচনী ইশতেহার খাল খনন কর্মসুচি বাস্ত বায়নে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলী কার্ড, কৃষি কার্ড, ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ, ২৫ কোটি বৃক্ষ রোপনসহ সকল কাজ তিন বছরের মধ্যে সব করে দিবেন। এমপি আরও বলেন, জিয়াউর রহমান নিজে খাল খনন করেছেন ফলে বাংলাদেশের প্রাণ ফিরে পেয়েছিল। পরিবেশন দূষন প্রকৃতির ভারসাম্য রক্ষা দরকার বলে তিনি উপলদ্ধি করেছিলেন। ফলে খাল খনন ও সেচ প্রকল্প চালু করেন।

তিনি শনিবার সকালে উপজেলার মাঝুখান এলাকায় রতনপুর রেলব্রীজ থেকে সুরিচালা মকসবিল হয়ে তুরাগ নদী পর্যন্ত খাল পুনঃ খনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথীর বক্তব্যে ওই সব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভুইয়া। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সোহেল রানা,উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল হোসাইন, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া ইউসুফ, এডভোকেট কামরুজ্জামান, মোফাজ্জল হোসেন, মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম, নজরুল ইসলাম সিকদার মনির প্রমুখ। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ন্যায় কাজ করছেন।

প্রধান মন্ত্রীর নির্বাচনী ইশতেহার খাল খনন কর্মসুচি বাস্ত বায়নে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া প্রধান মন্ত্রীর প্রতিশ্রুিিত বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলী কার্ড,কৃষি কার্ড, ১০ হাজার টাকা কৃষি ঋন মওকুফ, ২৫ কোটি বৃক্ষ রোপনসহ সকল কাজ তিন বছরের মধ্যে সব করে দিবেন। এমপি আরও বলেন, জিয়াউর রহমান নিজে খাল খনন করেছেন ফলে বাংলাদেশের প্রাণ ফিরে পেয়েছিল। পরিবেশন দূষন প্রকৃতির ভারসাম্য রক্ষা দরকার বলে তিনি উপলদ্ধি করেছিলেন। ফলে খাল খনন ও সেচ প্রকল্প চালু করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: