শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম
আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো ডিএফসির যোগ্যতা অর্জন, ঢাকা-ওয়াশিংটন কৌশলগত অংশীদারত্বকে শক্তিশালী করবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় সরকারের কৌশল কী পত্রিকা: ‘বিএনপি-জামায়াত দূরত্ব কমেছে’ কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান শিশুর অ্যাজমা থাকলে শীতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন যেভাবে কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলন থেকে কী বার্তা পেল বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের গল্পের সিনেমায় চঞ্চল-শুভ-তমা-মাহি

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হতে যাচ্ছে। গতকাল শনিবার দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে আজ রোববার শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে নতুন মাসের গণনা শুরু হতে যাছে।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

২০ এপ্রিল থেকে আগামী মে মাসের ১৮ তারিখ পর্যন্ত ২৯ দিন জিলকদ মাস। জিলহজ মাস শুরু হতে পারে আগামী ১৯ মে। সেই হিসাবে জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আর জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৯ মে।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেবে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: