বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

১৯ এপ্রিল (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ, মুন্সীগঞ্জ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোছা. নাজমা নাহার, সিভিল সার্জন,মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি জুনি: কনসাল্টেন্ট ডাঃ মোঃ জসীমউদ্দীন ভূইয়া, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. ফিরোজ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।

সভায় গত মার্চ ২০২৬ মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার বিভিন্ন দপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমসমূহের সর্বশেষ অগ্রগতির তথ্য উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট সকল দপ্তরকে গৃহীত উন্নয়ন কার্যক্রমসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করা, সেবার মান বৃদ্ধি এবং জনসাধারণের ভোগান্তি কমাতে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সকল দপ্তরে একজন করে তথ্য প্রদানকারী কর্মকর্তা নিয়োগ ও তাদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: