রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল :
২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় এস এস সি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন করনের লক্ষ্যে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব এস.এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে কক্ষ পরিদর্শকদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা।
স্বাগত বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব এস.এম হায়াতুজ্জামান।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মহসিন আলীর সঞ্চালনায় পরীক্ষার কক্ষ পরিদর্শকদের উদ্দেশ্যে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব এস.এম হায়াতুজ্জামান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লক্ষীপাশা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. মুরাদুজ্জামান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন প্রমুখ।
কর্মশালায় আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করনে কক্ষ পরিদর্শক সহ পরীক্ষার কাজে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এবং পরীক্ষা পরিচালনার বিধি- বিধান সঠিকভাবে মেনে চলার দিকনির্দেশনা দেওয়া হয়।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কক্ষ পরিদর্শকগণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। নকলমুক্ত সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।