বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী চৌদ্দগ্রামে আগুন দিয়ে গৃহবধুকে হত্যার ঘটনায়, ঘাতক স্বামী জাবেদ গ্রেফতার ফুলবাড়ীতে আঞ্চলিক মহাসড়কে অবৈধ হাটবাজার, বাড়ছে দুর্ঘটনা তায়েফ গভর্নরের সঙ্গে বাংলাদেশি কনসাল জেনারেলের সাক্ষাৎ মা হচ্ছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অনিশ্চিত বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক টেলিকম সেবা সচল রাখতে জ্বালানি সহায়তা চায় বিটিআরসি

গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
শিশুদের সুরক্ষায় গোপালগঞ্জ সদর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গায়ত্রী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় টিকাদান কার্যক্রমকে গতিশীল ও সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নে এই বিশেষ টিকাদান ক্যাম্পেইন চলমান থাকবে। এই সময়ের মধ্যে মোট ৩০ হাজার ৩৪০ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকাদান কর্মসূচিকে সফল ও সর্বজনীন করতে প্রজেক্টরের মাধ্যমে সচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে ডা. গায়ত্রী বিশ্বাস বলেন, শিশুদের রোগমুক্ত ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে তিনি সকল অভিভাবক ও সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানান।

উপস্থিত অতিথিরা টিকাদান কর্মসূচি সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাখসানা লাকী, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: