বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নারীর মরদেহ উদ্ধার নড়াইলের লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার ফুলবাড়ীর আলাদিপুর ইউনিয়নের চেয়ারম্যানকে রবখান্ত করেছে মন্ত্রণালয় শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের ঝুলিতে ২৬৫ রান কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র: পানির অভাবে আরও কমেছে বিদ্যুৎ উৎপাদন মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ বরিশালে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ ৩ শিক্ষক বহিষ্কার মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী এবং পারমাণবিক বোমা তৈরিতে কত সময় লেগে থাকে?

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬।

এ উপলক্ষ্যে আজ ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই জায়গায় সমাপ্ত হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী,সিভিল সার্জন,মুন্সীগঞ্জ,জনাব ডা. মোঃ কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং জেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো সমৃদ্ধ বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: