বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নারীর মরদেহ উদ্ধার নড়াইলের লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার ফুলবাড়ীর আলাদিপুর ইউনিয়নের চেয়ারম্যানকে রবখান্ত করেছে মন্ত্রণালয় শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের ঝুলিতে ২৬৫ রান কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র: পানির অভাবে আরও কমেছে বিদ্যুৎ উৎপাদন মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ বরিশালে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ ৩ শিক্ষক বহিষ্কার মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী এবং পারমাণবিক বোমা তৈরিতে কত সময় লেগে থাকে?

নড়াইলের লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন

স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল :
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ -২৬ উদ্ধোধন করা হয়েছে।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই উদ্ধোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আবুল হাসনাত।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান প্রমুখ। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই ইনচার্জ প্রশান্ত কুমার ঘোষ, মুর্শিদা ইয়াসমিন, প্রভাষক ও সাংবাদিক মারুফ সামদানি, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, শিক্ষক কামরুল হুদাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সুষম পুষ্ট নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারলে একটি স্বনির্ভর ও পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরও বলেন, সকল মানুষকে প্রতিদিন খাবারে শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্যাকেটজাত বা অস্বাস্থ্যকর খাবার বর্জন করতে হবে। খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিগুণ বজায় রাখতে হবে।

পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই সকলকে পুষ্টি ও নিরাপদ খাবার খাওয়ার প্রতি আহ্বান জানান তিনি। এর আগে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: