শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

যে-কোনো সময় চলে যেতে পারি : তৌসিফ

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন বারবার। তবে সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে এসেছে এক বড় পরিবর্তন। বিশেষ করে ‘খোয়াবনামা’ এবং ‘চক্র’ সিরিজের সফলতা তাকে জীবনের এক নতুন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ তার আধ্যাত্মিক পরিবর্তন এবং ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, ‘খোয়াবনামা’ নাটকের কাজ করার সময় মৃত্যু এবং পরকাল নিয়ে তার মধ্যে এক তীব্র রিয়ালাইজেশন বা উপলব্ধি তৈরি হয়।

তৌসিফ বলেন, আসলে জীবন খুবই ক্ষণস্থায়ী। যে-কোনো সময় যে-কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত। এই জীবনটা আসলে কিছুই না, সবকিছু আসলে পরকাল।

সাধারণত একটা ধারণা প্রচলিত আছে যে, বয়স বাড়লে মানুষ ধর্মকর্মে মনোযোগী হবে। তৌসিফ সেই ধারণা ভেঙে এখন থেকেই নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘ ‘খোয়াবনামা’ করার পর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছি। আগে ইচ্ছে থাকলেও হয়তো মাঝে মাঝে এক বা দুই ওয়াক্ত পড়তাম। ভাবতাম কোনো একদিন শুরু করব। কিন্তু এখন মনে হয়, আমার আরও আগেই শুরু করা উচিত ছিল।’

অভিনেতা আরও জানান, পর্দায় তিনি যে চরিত্রগুলো ফুটিয়ে তোলেন, তার প্রভাব ব্যক্তিজীবনেও পড়ে। বিশেষ করে কবরের আজাব বা আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে কাজ করার পর থেকে তার জীবনবোধ বদলে গেছে। তিনি মনে করেন, অভিনয়ের মাধ্যমে দর্শকদের যা শেখাতে চান, তা আগে নিজে ধারণ করা জরুরি।

অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মে ‘চক্র’ সিরিজের ব্যাপক সফলতা তৌসিফকে বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন ছিল তৌসিফ মাহবুবকে কবে বড় পর্দায় দেখা যাবে? অভিনেতা বলেন, ‘সিনেমায় হুট করে চলে আসা যায় না, এর জন্য প্রস্তুতির প্রয়োজন। নিজেকে প্রমাণ করতে হয় যে মানুষ টাকা খরচ করে আমার অভিনয় দেখবে কি না। ‘চক্র’ ব্যাবসায়িক ও সৃজনশীলভাবে সফল হওয়ায় আমি সেই সাহসটা পেয়েছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: