সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জনসহ আহত ৪, শিশুর অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের নির্বাচনে সহ-সভাপতি জাহিদুর রহমান মিলন, সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল নৌ ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয়: সমন্বিত উদ্যোগের এখনই সময় : মোহাম্মদ গিয়াস উদ্দিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে চৌদ্দগ্রামে বাসায় ফেরার পথে বাসচাপায় যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে শিক্ষায় আলোর ছোঁয়া: বৃত্তি, উপকরণ ও খাদ্য সহায়তায় পাশে ইনুমেন্ট সলিউশনস ও সেবক সংঘ খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: টুঙ্গিপাড়ায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার প্রতিবাদে মানববন্ধন কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পুলিশের ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমনের চালক নিহত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইল সদর উপজেলায় নসিমন ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালক মো. জামিরুল খাঁ (৫০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার নড়াইল- মাগুরা সড়কের মহিলা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জামিরুল খাঁ সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের খোকা খাঁর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নছিমন চালক জামিরুল খাঁ নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজার থেকে গরু নিয়ে নড়াইলের দিকে আসছিল, পথিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজের সামনে আসলে বিপরিত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমন চালক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন নছিমন চালক জামিরুল খাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ওসি মো.ওলি মিয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: