সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জনসহ আহত ৪, শিশুর অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের নির্বাচনে সহ-সভাপতি জাহিদুর রহমান মিলন, সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল নৌ ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয়: সমন্বিত উদ্যোগের এখনই সময় : মোহাম্মদ গিয়াস উদ্দিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে চৌদ্দগ্রামে বাসায় ফেরার পথে বাসচাপায় যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে শিক্ষায় আলোর ছোঁয়া: বৃত্তি, উপকরণ ও খাদ্য সহায়তায় পাশে ইনুমেন্ট সলিউশনস ও সেবক সংঘ খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: টুঙ্গিপাড়ায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার প্রতিবাদে মানববন্ধন কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পুলিশের ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: টুঙ্গিপাড়ায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার প্রতিবাদে মানববন্ধন

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
কুমিল্লায় কর্মরত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তার জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ডুমুরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সকাল ১১টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনে অংশ নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ। হাতে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে তারা দীর্ঘ সময় রাস্তার দুই পাশে অবস্থান করেন। এ সময় ডুমুরিয়া-টুঙ্গিপাড়া সড়কে যান চলাচল সাময়িকভাবে সীমিত হয়ে পড়ে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল কুমিল্লায় কর্মস্থলে থাকাকালীন বুলেট বৈরাগীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মেধাবী ও সৎ এই কর্মকর্তার মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন তার স্বজন ও সহপাঠীরা।

বক্তব্য প্রদানকালে স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন, “বুলেট শুধু আমাদের এলাকার গর্ব ছিলেন না, তিনি ছিলেন একজন সৎ সরকারি কর্মকর্তা। তাকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। আমরা চাই ঘটনার পেছনের কুশীলবদের দ্রুত খুঁজে বের করা হোক।” মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারীরা ঘোষণা দেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি প্রকৃত খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা না হয়, তবে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

মেধাবী এই কর্মকর্তার অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো ডুমুরিয়া ইউনিয়ন জুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এবং উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বৃদ্ধ বাবা-মা। টুঙ্গিপাড়াবাসীর একমাত্র দাবি—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রক্ত বৃথা যেতে না দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আজকের এই প্রতিবাদ সমাবেশ শেষ হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: