মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম
টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন কালিয়াকৈরে যৌতুকের জন্য স্ত্রীর উপর অমানসিক নির্যাতন মামলায় স্বামী জেলখানায় লক্ষ্মীপুরে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে জীবন বীমার আওতায় আনলো পৌরসভা উজিরপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসায় দূর্নীতির অভিযোগ; সাবেক কমিটি হিসাব দিতে গড়িমসি লৌহজং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি), লৌহজং কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক চাঞ্চল্যকর বুলেট বৈরাগী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৫ সাটুরিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সুবর্ণচরে বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ

লৌহজং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি), লৌহজং কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
২৭ এপ্রিল ২০২৬ (সোমবার) লৌহজং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি), লৌহজং কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা নির্বাহী অফিসার, লৌহজং, জনাব ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি), লৌহজং জনাব মো. এরফানুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরিদর্শনকালে তিনি উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে নামজারি, খতিয়ান সংশোধনসহ ভূমি সেবার বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। এ সময় তিনি সেবা গ্রহণে আগত সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত মনোযোগ সহকারে শোনেন।

জেলা প্রশাসক মহোদয় সেবার মানোন্নয়ন, দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: