বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও সভা বরিশালে এসএসসি পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, ১ বছরের কারাদণ্ড ধনবাড়ীতে এক পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ, ইসলাম ধর্ম গ্রহণ করায় গৃহহীন এক পরিবার! সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা চাউল সহ ট্রাক কালিয়াকৈরে উদ্ধার, আটক -২ শিবালয়ে কালের কণ্ঠের সাংবাদিক মারুফ হোসেনের বাড়িতে মাদক ব্যবসায়িকের হামলা চৌদ্দগ্রামে দূর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার ঘর টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন কালিয়াকৈরে যৌতুকের জন্য স্ত্রীর উপর অমানসিক নির্যাতন মামলায় স্বামী জেলখানায় লক্ষ্মীপুরে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে জীবন বীমার আওতায় আনলো পৌরসভা

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সরকারি আইনি সেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়কে আরও সুদৃঢ় করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ মোহাম্মদ সামছুল হক। সভায় তিনি আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেন, অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করায় সাধারণ মানুষ এখন আইনি জটিলতা থেকে সহজে মুক্তি পাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। বক্তারা তাদের বক্তব্যে আইনগত সহায়তার প্রচার ও প্রসার ঘটাতে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আইনি সেবাকে কেবল আইনি প্রক্রিয়ায় সীমাবদ্ধ না রেখে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে, যাতে কোনো মানুষই ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়।

আলোচনা সভার আগে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শিল্পকলা একাডেমি চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিচার বিভাগীয় কর্মকর্তা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সরকারি খরচে আইনি সহায়তা পাওয়ার সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে আরও ব্যাপক হারে পৌঁছে দিতে এবং বিরোধ নিষ্পত্তিতে আইনি সহায়তার ভূমিকা সম্পর্কে অবহিত করতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত সুধীবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: