শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :
দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

৩০ এপ্রিল ২০২৬ হস্পতিবার শিবালয় ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় থানা অফিসার ইনচার্জ মো. মনির হোসেন, উপজেলা বিএনপি সভাপতি রহমত আরী লাভলু এবং আরিচা বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইত্তেফাকের রিপোর্টার বাবুল আক্তার মঞ্জু। স্বাগত বক্তব্য দেন দেশ রূপান্তর শিবালয় প্রতিনিধি ইমরান নাজির। এ সময় বক্তব্য রাখেন দৈনিক আল আযান বার্তা সম্পাদক শিপন আহম্মেদ, দৈনিক বাঙলার জাগরণ মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও শিবালয় প্রেসক্লাব এর প্রচার সম্পাদক আকাশ চৌধুরী, জনবাণী জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, ভোরের চেতনা প্রতিনিধি মাহফুজুর রহমান খান, রূপসী বাংলা প্রতিনিধি রাজিব আহসান মান্নু ও প্রতিদিনের কাগজ প্রতিনিধি বাদশা খান।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ হাসান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশা। সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ রূপান্তর ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: