বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। শুক্রবার (১ মে) এ তথ্য নিশ্চিত করা হয়।

সরকারের পক্ষ থেকে তার কারাদণ্ডের মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমানোর ঘোষণা দেওয়া হলেও, বাকি সময় তিনি গৃহবন্দী অবস্থায় থাকবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তার নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সু চিকে রাজধানী নেপিদোর একটি কারাগারে রাখা হয়েছিল। বর্তমানে তার বয়স ৮০ বছর।

তার বিরুদ্ধে উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ একাধিক অভিযোগে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: