শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে ১লা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুত্রুবার সকালে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদ এর উদ্যোগে পৌরসভার সফিপুরে ও বিকেলে উপজেলার আন্দার মানিক এলাকায় স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন পৃথক দুটি কর্মসুচি পালন করে। গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদ ঢকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে একটি র্যালি বের করে।
গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ খন্দকার সভাপতিত্বে বক্তব্য রাখেন পারভেজ খন্দকার, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল, আমজাদ হোসেন, আমিনুল ইসলাম, সাইদুল খন্দকার, জাহিদ হাসান ও স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম। এ সময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ৫নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান, মৌচাক ইউপি সদস্য দেলোয়ার হোসেন, সফিপুর বাজার সমিতির সদস্য ফজলুল হক মৃধা,লিটল ফ্লাওয়ার ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুস সালাস সরকার, এলাকায় স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন সাধারন সম্পাদক রফিক দেওয়ান প্রমুখ।