সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুর সদরে মামলা নিষ্পত্তিতে চর রমনী মোহন ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ গোবিন্দের পরকীয়া নিয়ে ভরা মঞ্চে মুখ খুললেন স্ত্রী হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন নড়াইলের লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুন্সীগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন আটক-২ বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোপালগঞ্জে পরিবেশ ছাড়পত্রহীন ৪ ইটভাটায় জেলা প্রশাসনের হানা: ১৬ লাখ টাকা জরিমানা

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে চারাট ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৬ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (০৬ মে, ২০২৬) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এবং এ কে এম ফয়জুল বারী।

আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং কৃষি জমি থেকে অননুমোদিতভাবে মাটি কাটার সুনির্দিষ্ট অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় তিনটি মামলায় মোট ১৩ লক্ষ টাকা এবং ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী একটি মামলায় ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা দণ্ড দেওয়া হয়েছে শিয়ার ব্রিকসকে। এছাড়া সোহাগ ব্রিকস ও স্টার ব্রিকসকে ৪ লক্ষ টাকা করে এবং রাজ ব্রিকসকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত জানায়, আইন অমান্য করে পরিবেশের ক্ষতিসাধন এবং অনুমোদনহীনভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় জেলার অন্যান্য স্থানেও পর্যায়ক্রমে এমন অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: