বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ব্যাপক কর্মযজ্ঞ: সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ মুন্সীগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত মানিকগঞ্জে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নড়াইলে প্রাথমিক শিক্ষা অফিসে দুর্ধর্ষ চুরি ফুলবাড়ীতে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় পাঁচজন কৃষিশ্রমিক উদ্ধার এবার ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করে হুমকি, মন্ত্রণালয়ে অভিযোগ ২৮ দলের পুরো স্কোয়াডের যে বেতন মেসি একাই তারচেয়ে বেশি পান নারীদের হেনস্তা করায় মালয়েশিয়ায় বাংলাদেশিকে বেত্রাঘাতের নির্দেশ

জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : রবিবার (১০ মে ২০২৬) মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, জেলা পরিষদ,মুন্সীগঞ্জের প্রশাসক, জনাব এ. কে. এম. ইরাদত, অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ।

সভায় মাননীয় প্রধানমন্ত্রীর মাদকবিরোধী “জিরো টলারেন্স” নীতির আলোকে জেলায় মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ, কিশোর গ্যাং পরিস্থিতি প্রতিরোধ, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: