বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১০-০৫-২০২৬ খ্রি. বিকাল ১৬.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) মোঃ ইয়াকুব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন পঞ্চসার ইউনিয়নের গোলাপরায়ের দিঘীরপাড় (মালিরপাথর) সাকিনস্থ তোফাজ্জল হোসেন এর বসত বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে মোঃ আলম (৪৫), পিতা- মৃত আবুল কালাম চৌকিদার, সাং- গোলাপরায়ের দিঘীরপাড়, থানা ও জেলা- মুন্সীগঞ্জ’কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয় এবং তারই বড় ভাই মোঃ তোফাজ্জল হোসেন (৫৫), পিতা- মৃত আবুল কালাম চৌকিদার, সাং- গোলাপরায়ের দিঘীরপাড়, থানা ও জেলা- মুন্সীগঞ্জ এর ফেলে যাওয়া ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।