শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম
কেন হারিয়ে যাচ্ছে নকশা আঁকা টমটম গাড়ি শাঁখামুটি, গন্ধগোকুলের বিশাল অবয়ব দর্শনার্থীদের কী মনে করিয়ে দিচ্ছে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ না হলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি থ্রাস্টার প্রযুক্তির উড়ন্ত গাড়ি আনছেন ইলন মাস্ক হারিয়ে যাচ্ছে সুর, বদলে যাচ্ছে পেশা জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি বিদেশে উচ্চশিক্ষার খোঁজে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় গ্রামীণ জনপদে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে আকিজ গ্রুপে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত

নড়াইলে প্রাথমিক শিক্ষা অফিসে দুর্ধর্ষ চুরি

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একই রাতে চোরের দল পৌরসভার একটি এলাকা থেকে বিদ্যুৎ সঞ্চালনের ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে। ট্রান্সমিটার চুরির ফলে ওই এলাকার ২২টি পরিবার বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ বিশ্বাস জানান, মঙ্গলবার (১২ মে) দিবাগত গভীর রাতে অজ্ঞাত চোরের দল তার কার্যালয়ের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

চোরেরা স্টিলের আলমারি ভেঙে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এবং নগদ ৪-৫ হাজার টাকা, ফ্যান, ইলেকট্রিক তার, ওয়াই-ফাই রাউটার ও ‘অনু’সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে অফিসে এসে চুরির বিষয়টি জানাজানি হয়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। একই রাতে চোর চক্র লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সিঙ্গা এলাকা থেকে ১০ কেভির একটি বিদ্যুৎ ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া এই ট্রান্সমিটারটির আনুমানিক মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।

এই চুরির ঘটনার পর থেকে পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে ২২টি পরিবারের দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। চুরির ঘটনায় বুধবার সকালে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, “পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: