সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুর সদরে মামলা নিষ্পত্তিতে চর রমনী মোহন ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ গোবিন্দের পরকীয়া নিয়ে ভরা মঞ্চে মুখ খুললেন স্ত্রী হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন নড়াইলের লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুন্সীগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন আটক-২ বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মানিকগঞ্জে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :
“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। (১৩ মে ২০২৬ ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা ও পারস্পরিক সমন্বয়ের গুরুত্বও তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল বাতেন, জেলা তথ্য অফিসার মো. নূর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীরাও ব্রিফিংয়ে অংশ নেন। ব্রিফিং শেষে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: