রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলার সত্রহাজারি-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আলী কাজী (৫৫) নামের এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আলী কাজী উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামের মৃত আবুল কাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রাম থেকে শুক্রবার রাত ৮টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এক যুবক সত্রহাসজারি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সত্রহাজারি গ্রামের ওমর কাজীর বাড়ির সামনের রাস্তায় পৌঁছলে মোটরসাইকেলটি পথচারী আলী কাজীকে সজোেরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: