রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

“মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার”

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১৬-০৫-২০২৬ খ্রি. শনিবার রাত ২০.০৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শ্রীনগর থানাধীন বাড়ৈখালী বাজারে জনৈক সাব্বির হোসেনের অটো গ্যারেজের সামনে বাড়ৈখালী টু শিবরামপুর গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১. মোঃ রাহাত (৩২), পিতা- শেখ খলিল, সাং- বাড়ৈখালী, থানা- শ্রীনগর, ২. মোঃ স্বপন আহাম্মেদ (৪০), পিতা- আব্দুল আজিজ, সাং- খাহা, থানা- শ্রীনগর ও ৩. মহসিন খান ওরফে মৃদুল (২৮), পিতা- মোঃ বাতেন খান, সাং- বাড়ৈখালী, থানা- শ্রীনগর, সর্ব জেলা- মুন্সীগঞ্জদ্বয়’কে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: