রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে: দ্রুত শুরু হচ্ছে জরুরি কাজ – পানিসম্পদ মন্ত্রী তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন – খায়ের ভূঁইয়া নড়াইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম: সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি ভাঙ্গন প্রতিরোধের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর বেহেশতের কার্ড কিনলে ঠকে যেতেন নগদে : এমপি আবুল খায়ের “মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার” ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার লাগানোর ভিডিও ভাইরাল

গাজীপুরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম: সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে

মানিক সরকার, গাজীপুর জেলা প্রতিনিধি :
আসন্ন ঈদুল আযহা কে সামনে খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত ১১ মে থেকে শুরু হওয়া টিসিবির চলমান ট্রাক সেল কার্যক্রম জনগণের মধ্যে ব্যাপক সারা ফেলেছে। এর ধারাবাহিকতায় গতকাল রোববার রথখোলাস্থ বঙ্গতাজ অডিটরিয়াম সংলগ্ন স্থানে ৪০০ জন স্বল্প আয়ের মানুষের মধ্যে স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী বিক্রয় করা হয়।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা (উপ সচিব) মোসা: মুসফিকা হাসনীন চৌধুরী, ২৮ নং ওয়ার্ডের সচিব মোহাম্মদ দৌলত মিয়া, রাহাত হাসান শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতি পরিবারের জন্য ৪৮০ টাকা মূল্যে প্রতি লিটার ১৩০ টাকা করে ২ লিটার সয়াবিন তেল, ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও এক কেজি চিনি ৮০ টাকায় বিক্রি করা হয়।

মারজান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এ.কে.এম জাহিদুর রহমান জানান, আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে ১১ মে থেকে ২১ মে পর্যন্ত টিসিবির ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম চলমান থাকবে।

বর্তমান সরকারের জনকল্যাণমুখী এমন কার্যক্রমে নিম্ন আয়ের মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান রাখারও আহ্বান জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: